
হাজীগঞ্জ-শাহরাস্তিতে এমপি মমিনুল হকের ৫ দিনের কর্মসূচি ঘোষণা


২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য জনাব মো. মমিনুল হক আগামী ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় ৫ দিনব্যাপী সাংগঠনিক ও মতবিনিময় কর্মসূচি পালন করবেন।
মঙ্গলবার তার পিএ মো. মুসলিম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
কর্মসূচির সূচির মধ্যে রয়েছে :


২২ জুলাই বুধবার, হাজীগঞ্জ:
– বিকাল ৫:০০টা: হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সুপার ৫ এর সাথে সাংগঠনিক মিটিং
– সন্ধ্যা ৭:০০টা: হাজীগঞ্জ পৌরসভা ও ১২টি ওয়ার্ড বিএনপির সুপার ৫ এর সাথে সাংগঠনিক মিটিং
২৩ জুলাই বৃহস্পতিবার, শাহরাস্তি:
– সকাল ১০:০০টা: শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিং
– বিকাল ৪:০০টা: শাহরাস্তি উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সুপার ৫ এর সাথে সাংগঠনিক মিটিং
– বিকাল ৬:০০টা: শাহরাস্তি পৌরসভা ও ১২টি ওয়ার্ড কমিটি গঠন সংক্রান্ত আলোচনা সভা
২৪ জুলাই শুক্রবার:
– দুপুর ১২:০০টা: হাজীগঞ্জ উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়
– বিকাল ৩:০০টা: হাজীগঞ্জ উপজেলার সকল কলেজ ও ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রিন্সিপালদের সাথে মতবিনিময়
– বিকাল ৫:০০টা: শাহরাস্তি উপজেলার সকল উচ্চ বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়
– বিকাল ৬:০০টা: শাহরাস্তি উপজেলার সকল কলেজ ও ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রিন্সিপালদের সাথে মতবিনিময়
২৫ জুলাই শনিবার, শাহরাস্তি:
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সাথে পৃথক পৃথক মিটিং ও মতবিনিময় সভা। এদিন কৃষকদল ও শ্রমিকদলের আহ্বায়ক কমিটি গঠন এবং মৎস্যজীবী ও মহিলা দলের কমিটি পুনর্গঠন করা হবে।
২৬ জুলাই রবিবার, হাজীগঞ্জ:
শাহরাস্তির মতো একইভাবে হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভার ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সাথে মতবিনিময় ও কমিটি গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও আমন্ত্রিতদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।








