হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আসাদ পাঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ১০:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. আসাদ পাঠান। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইউনিয়নের নেতাকর্মীদের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, মো. আসাদ পাঠান এর আগে ১২ নম্বর দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নতুন কর্মী সৃষ্টি এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সভাপতি পদে প্রার্থী হিসেবে তিনি ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে দলের আদর্শ, গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মো. আসাদ পাঠান বলেন, “দল যদি আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করে, তাহলে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও কর্মীবান্ধব ইউনিয়ন যুবদল গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। দলের স্বার্থ এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখব।”

তিনি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করেছেন।

এদিকে, আসন্ন ইউনিয়ন যুবদলের নেতৃত্ব নির্বাচনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, সাংগঠনিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সভাপতি পদে মো. আসাদ পাঠান একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন