মতলবে জমি বিরোধে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ৮:৪৮
Link Copied Successfully!

মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের ভূঁইয়াকান্দি গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একটি মসজিদের প্রধান প্রবেশপথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় মুসল্লিদের অভিযোগ, প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন নামাজ আদায়ে আসা মুসল্লিদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ জুলাই) উপজেলার ভূঁইয়াকান্দি দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদে। এ ঘটনায় একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য, ১৯৮২ সালে তিন ভাই শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মনির হোসেনের সম্মতিক্রমে মসজিদের নামে তিন শতাংশ জমি দান করা হয়। পরে রেকর্ড-সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য বড় ভাই শফিকুল ইসলাম ও ছোট ভাই মনির হোসেন আরও এক শতাংশ জমি মসজিদের নামে দান করেন। দীর্ঘদিন ধরে ওই জমির ওপরই মসজিদ পরিচালিত হয়ে আসছে।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, গত সাত থেকে আট বছর ধরে রফিকুল ইসলাম মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে আসছেন। এমনকি মসজিদের গাছ কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা। সর্বশেষ তিনি মসজিদের প্রধান প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে মুসল্লিদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
নামাজ আদায় করতে আসা কয়েকজন মুসল্লি বলেন, প্রতিদিনের মতো মসজিদে এসে হঠাৎ প্রবেশপথে বাঁশের বেড়া দেখতে পান তারা। এতে মসজিদে প্রবেশ ও বের হতে সমস্যার সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার শান্তিপূর্ণ ও দ্রুত সমাধান চান।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহানুর আলম বলেন, প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় মুসল্লিদের নিয়মিত মসজিদে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রধান বলেন, নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পর বিষয়টি সামনে আসে। তিনি জানান, তিন ভাইয়ের দান করা জমিতেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং এলাকাবাসীর সহযোগিতায় পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে। সম্প্রতি রফিকুল ইসলাম দাবি করেন, মসজিদের কিছু অংশ তার জমির মধ্যে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তিন ভাইকে একসঙ্গে বসার আহ্বান জানানো হলেও তা হয়নি। কোনো আলোচনা ছাড়াই হঠাৎ করে মসজিদের প্রবেশপথে বেড়া দেওয়ায় এলাকাবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।

অভিযোগের বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, তিনি মসজিদের জায়গায় নয়, নিজের জমিতে বেড়া দিয়েছেন। তার দাবি, মসজিদের ভেতর ও বাইরে তার জমি রয়েছে। এছাড়া মসজিদ কমিটির লোকজন তাকে মসজিদ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

তিনি বলেন, আমি কোনো কিছু গোপন করিনি। যে জায়গায় বেড়া দিয়েছি, সেটা আমার নিজের জায়গা। আমাকে বাধ্য করা হয়েছে বলেই এই কাজ করেছি। বিষয়টি যদি আইনগত বা সামাজিকভাবে নিষ্পত্তি হয়, আমি সেই সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দেখে জানতে পেরেছিলেন, তবে সেটি মতলব উত্তরের ঘটনা বলে নিশ্চিত ছিলেন না। সাংবাদিকদের মাধ্যমে বিস্তারিত জেনে তিনি বলেন, যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশপথ বা কোনো ব্যক্তির চলাচলের পথ বন্ধ হয়ে থাকে, তাহলে অবশ্যই প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

তিনি আরও বলেন, যেকোনো পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেব। ব্যক্তিগত বিরোধ থাকলেও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের প্রবেশপথ এভাবে বন্ধ করে রাখা গ্রহণযোগ্য নয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ-শাহরাস্তিতে এমপি মমিনুল হকের ৫ দিনের কর্মসূচি ঘোষণা মতলবে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে এসে সড়কে ঝরল মায়ের প্রাণ ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জনের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আসাদ পাঠান মতলবে জমি বিরোধে মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া প্রবাসী স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ের অভিযোগ, সাভার থেকে উদ্ধার তরুণী চেক প্রতারণার মামলায় আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি চাঁদপুরের পুরান বাজারের ৩ বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা চাঁদপুর শিল্পকলা একাডেমিতে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ‘লালননামা’ মঞ্চায়ন মৃত্যুফাঁদে মতলবের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ, পাঁচ শতাধিক গর্তে ঝুঁকিতে লাখো মানুষ চাঁদপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ ২ জনকে কারাদণ্ড ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মুদা-মশারী বিতরণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু শরিকদের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী হাজীগঞ্জে রাজাপুরা আলিম মাদ্রাসা শিক্ষকেরা চান নিরাপত্তা, অনিয়মের পাল্টা অভিযোগ এলাকার একাংশের মতলব দক্ষিণে মাদক ব্যবসায়ী ও চুরি মামলাসহ দুই জন গ্রেপ্তার ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মুদা-মশারী বিতরণ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুহূর্তের ফটোফ্রেম প্রতিমন্ত্রী নূরকে উপহার দিলেন ছাত্রনেতা শাওন নেলসন ম্যান্ডেলা স্টার অ্যাওয়ার্ড পেলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী কচুয়ায় মৎস্য চাষিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ