চাঁদপুরের পুরান বাজারের ৩ বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ৬:৫৫
Link Copied Successfully!

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার উৎপাদন, সংরক্ষণ এবং লাইসেন্স গ্রহণ ছাড়া “বিএসটিআই মানচিহ্ন” ব্যবহারের অপরাধে চাঁদপুরের পুরান বাজারের ৩টি বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা ও জেলা প্রশাসন, চাঁদপুরের যৌথ উদ্যোগে চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বেকারিগুলোতে মেঝে-দেয়ালে ধুলা, নোংরা আবর্জনা ও প্লাস্টিকের ড্রামে ছত্রাক ধরা খাবার সংরক্ষণ করা হচ্ছিল। একটি পাত্রে সংরক্ষিত বিস্কুটে সাদা ছত্রাক ও ময়লা পাওয়া যায়। এছাড়া প্রতিষ্ঠানগুলো বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে “মানচিহ্ন” ব্যবহার করছিল।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল হুদা। প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) মোঃ আমিনুল ইসলাম শাকিল। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ: মীম ফুড প্রোডাক্টসকে ৩৫ হাজার, প্রাইম ফুড প্রোডাক্টসকে ৩৫ হাজার, হাজী ফুড প্রোডাক্টসকে ৩৫ হাজার টাকা।

অভিযানকালে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষিত বেকারি পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। বিএসটিআই কর্মকর্তারা প্রতিষ্ঠান মালিকদের অবিলম্বে লাইসেন্স গ্রহণ করে স্বাস্থ্যবিধি মেনে পণ্য উৎপাদন ও সংরক্ষণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিএসটিআই কুমিল্লা কার্যালয় জানায়, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা