ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হাজীগঞ্জের বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের মুদা-মশারী বিতরণ

ইউসুফ বেপারী
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ১২:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক ও মানবসেবামূলক সংগঠন ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদে মৃত ব্যক্তির গোসলের কাজে ব্যবহৃত মুদা-মশারী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বাদ আসর থেকে এশা পর্যন্ত পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন মসজিদে এ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মৃত ব্যক্তির গোসলের সময় প্রয়োজনীয় সরঞ্জামের সংকট দূর করা এবং ধর্মীয় সেবামূলক কার্যক্রমকে আরও সহজ ও সুসংগঠিত করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দিন মিয়াজী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন (বতু), চেয়ারম্যান প্রিন্সিপাল এম. এ. মতিন মজুমদার, ভাইস চেয়ারম্যান হাফেজ শাহাদাত হোসেন প্রাধানীয়া, সচিব মোহাম্মদ কামাল গাজী, সহকারী সচিব মাওলানা ইসমাইল এবং সমাজকল্যাণ সম্পাদক খোশেদ আলম।

বিজ্ঞাপন

এ সময় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, ইসলামী জন-কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি