হাজীগঞ্জে রাজাপুরা আলিম মাদ্রাসা শিক্ষকেরা চান নিরাপত্তা, অনিয়মের পাল্টা অভিযোগ এলাকার একাংশের

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুলাই ২০, ২০২৬ | ১১:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাপুরা ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। একইসঙ্গে মাদ্রাসা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে।

সোমবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে শিক্ষকরা এসব কথা জানান।
শিক্ষকদের দাবি, স্থানীয় এসএম সাইফুজ্জামান সায়েম ও মাসুম বিল্লাহসহ অজ্ঞাত কয়েকজনের হুমকি-ধমকিতে তারা ভীত হয়ে মাদ্রাসায় আসা-যাওয়া করছেন।
সহ-সুপার মো. কবির হোসাইন জানান, গত ১৪ জুলাই কয়েকজন শিক্ষার্থীর বেতন ও পরীক্ষার ফি বকেয়া থাকায় তাদেরকে পরিশোধের কথা বলা হয়। এরপর আব্দুর রহমান নামের এক শিক্ষার্থীর বাবা হেদায়েত উল্যাহসহ কয়েকজন মাদ্রাসায় এসে অধ্যক্ষ ও সহ-সুপারকে কথা বলার সুযোগ না দিয়ে উশৃঙ্খল আচরণ ও হুমকি দেন।

অধ্যক্ষ মো. মিজানুর রহমান সরকার অভিযোগ করেন, “ভূমি, সম্পত্তি কিংবা শিক্ষার্থীদের বিষয়ে যাই হোক, সায়েম বাড়াবাড়ি করেন। তিনি ও মাসুম মাদ্রাসায় এসে আমাদের হুমকি দেন। সবশেষ তিনি আমার পিঠের চামড়া তুলে ফেলার হুমকিও দেন।”
শিক্ষকরা আরও জানান, সায়েম মাদ্রাসার মালিকানাধীন সম্পত্তিতে টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। বাধা দিতে গেলে মারমুখী আচরণ করা হয়। মাসুম বিল্লাহ মাদ্রাসা মাঠে ফুটবল খেলে একাডেমিক ভবনের গ্লাস ও সীমানা প্রাচীরের টিন ভেঙেছেন বলেও অভিযোগ। এতে মাদ্রাসার চারাগাছ ও ফুলের বাগানও নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

এলাকাবাসীর একাংশের অনিয়মের অভিযোগ:
শিক্ষকদের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ১০ দফা অনিয়মের অভিযোগও উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে-
১. জাতীয় শহীদ মিনারের প্রতি অসম্মানজনক আচরণ
২. মাদ্রাসার তহবিলের অর্থ আত্মসাৎ
৩. সরকারি উন্নয়ন ও সংস্কার বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় না করা
৪. ছাত্রাবাস সংস্কারের অনুদানের অর্থে অনিয়ম
৫. দীর্ঘদিন আয়-ব্যয়ের হিসাব প্রকাশ না করা
৬. পুকুর, গাছসহ সম্পদের আয়ের হিসাব গোপন
৭. কর্মচারী নিয়োগে অর্থ লেনদেন
৮. পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধ অর্থ আদায়
৯. সরকারি বরাদ্দের অর্থ অপব্যবহার
১০. শিক্ষক ছুটি ও আর্থিক লেনদেনে অনিয়ম।

শিক্ষকরা এসব অভিযোগের সুষ্ঠু তদন্তে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, আর্থিক হিসাব নিরীক্ষা এবং প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে এসএম সাইফুজ্জামান সায়েম বলেন, “প্রতিহিংসার বশবর্তী হয়ে শিক্ষকরা তার বিরুদ্ধে অভিযোগ করছেন। সংশ্লিষ্টরা তাকে মাদ্রাসায় যেতে বলেছেন । কারও সাথে খারাপ ব্যবহার করেন নি। মাদ্রাসার সাথে জমির বিনিময় হয়েছে, নিরাপত্তার স্বার্থে টিনের বেড়া দেয়া হয়েছে ।”

বিজ্ঞাপন

মাসুম বিল্লাহ বলেন, “মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই মাদ্রাসা মাঠে খেলাধুলা করি।”
রাসেল নামের একজনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ আনা হলে তিনি বলেন, “কোথাও অন্যায় দেখলে প্রতিবাদের জন্য ফেসবুকে শেয়ার করি।”

শিক্ষার্থী মাহিম, জিসান, নাজিমসহ কয়েকজন জানায়, বেতন ও ফি সাথে না থাকায় অধ্যক্ষের অনুমতি নিয়ে তারা পরীক্ষায় অংশ নিয়েছে। আব্দুর রহমান অনুমতি না নিয়ে বাড়ি চলে গেছে।

সিনিয়র শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম বলেন, “কাউকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়নি। বের করে দিলে অন্যরা পরীক্ষা দিলো কিভাবে?”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষকরা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা