কচুয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ জুলাই ১৯, ২০২৬ | ৮:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে কচুয়া বিশ্বরোর্ডস্থ তাঁর নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা করা হয়।

‎সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও কচুয়া পৌরসভার সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, বিএনপির কচুয়া উত্তরাঞ্চলের সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপি’র সভাপতি বিলাল হোসেন মজুমদার ও বিএনপি নেতা মুজিবুর রহমান।

‎সভাপতির বক্তব্যে খায়রুল আবেদীন স্বপন বলেন, আদর্শ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিকল্প নেই। কচুয়ার সন্তান শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠান নিশ্চিত করতে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাঁর সময়োপযোগী নেওয়া বলিষ্ঠ পদক্ষেপে কিছু স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

অনেক অছাত্রকে তাঁর বিরুদ্ধে আন্দোলনে নামিয়ে দিয়েছে, চালিয়ে যাচ্ছে নানা অপপ্রচার । যেটা অত্যন্ত লজ্জাজনক। তিনি এসব ষড়যন্ত্রমূলক আন্দোলন ও অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রীর নির্দেশে ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শতভাগ কৃতকার্য হওয়ার লক্ষ্যে কচুয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিগন দায়িত্ব নিয়েছেন। তাঁর এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা