কচুয়ায় ধসে পড়ল প্রবাসীর নির্মাণাধীন স্বপ্নের ‎ভবন, ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Reporter
নাছির উদ্দিন
আপডেটঃ জুলাই ১৮, ২০২৬ | ২:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে পুকুরে মাছ বিক্রির উদ্দেশ্যে পানি কমানোর কারণে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন সম্পূর্ণ ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
‎
‎এ ঘটনায় ভবন মালিক প্রবাসী ও পুলিশের এএসআই মহিউদ্দিন মানিকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মজুমদার বাড়ীর একটি পুকুরে পূনরায় মাছ চাষের জন্য পানি কমিয়ে মাছ বিক্রির কাজ চলছিল।
‎
‎এ সময় পুকুরের পূর্ব পাশের নির্মাণাধীন ভবনটি ঝুঁকির মধ্যে পড়ে এবং একপর্যায়ে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। এতে ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এবং পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
‎
‎ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার ও আবুল হাসানাত মজুমদারকে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে পুকুরের পানি কমিয়ে মাছ বিক্রির কার্যক্রম চালিয়ে যান। এর ফলেই ভবনের ভিত্তি দুর্বল হয়ে ধসের ঘটনা ঘটেছে।
‎
‎ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরও জানান, এ ঘটনায় তাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার ও হাসানাত মজুমদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
‎
‎এলাকাবাসীর দাবি, অপরিকল্পিতভাবে পুকুরের পানি নিষ্কাশনের কারণে ভবন ধসের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
‎
‎তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা