মেয়র প্রার্থী জাকির মজুমদারের গণসংযোগ: জলাবদ্ধতা দূর ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের আশ্বাস

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৮, ২০২৬ | ১০:২৩
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

শুক্রবার বিকালে গণসংযোগকালে তিনি এলাকার জনসাধারণের সঙ্গে সালাম ও কুশল বিনিময় করেন। এসময় এলাকাবাসী ওয়ার্ডের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

মেয়র প্রার্থী জাকির হোসেন মজুমদার ওয়ার্ডবাসীর নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন। বিশেষ করে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশনের দুরাব্যবস্থা, মশার প্রাদুর্ভাব ও বর্জ্যব্যবস্থাপনার সমস্যার কথা বাসিন্দারা তুলে ধরেন।

বিজ্ঞাপন

এসময় জাকির মজুমদার বলেন, হাজীগঞ্জ একটি প্রথম শ্রেণির পৌরসভা। এতদিনেও জলাবদ্ধতা সৃষ্টির কারণ চিহ্নিত না করে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে না উঠা হতাশাজনক।

এই মেয়র প্রার্থী জনসাধারণকে আশ্বাস দিয়ে বলেন, আপনাদের সমর্থন পেলে অগ্রাধিকার ভিত্তিতে পৌরসভার প্রত্যেকটি এলাকার জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে ড্রেনেজ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে। মশা নিধনে এর উৎসস্থল ধ্বংস করা হবে।

তিনি আরও বলেন, ওয়ার্ড কেন্দ্রিক বর্জ্যব্যবস্থাপনায় বিশেষ পরিচ্ছন্নতা টিম গঠন করা হবে। বর্জ্যব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। বিশুদ্ধ পরিবেশ ও স্বাস্থ্য সম্মত শহর গড়তে মহল্লাকেন্দ্রিক ‘সচেতন নাগরিক সমাজের’ সমন্বয়ে পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন

গণসংযোগকালে মেয়র প্রার্থী জাকির মজুমদারের সঙ্গে এলাকার গণমান্য লোকেরা অংশগ্রহণ করেন। এছাড়া জামায়াতে ইসলামির স্থানীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা