বিনামূল্যে হাসপাতাল আসছে রেমডেসিভি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৩, ২০২০ | ৩:২০
Link Copied Successfully!

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া বিশ্বের প্রথম অনুমোদিত জেনেরিক রেমডেসিভির করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছানোর প্রস্তুতি সম্পূর্ণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২৩ মে) এক হাজার রেমডেসিভির পৌঁছে যাবে করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে। যা করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস থেকে এক হাজার রেমডেসিভির হস্তান্তরের প্রক্রিয়ার পর সেগুলো চলে যায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। নির্দিষ্ট প্রক্রিয়া শেষে এক হাজার রেমডেসিভির করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছানোর জন্য কাজ শুরু করে দেয় সংস্থাটি।

বিজ্ঞাপন

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও দায়িত্ব মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, রেমডেসিভিরগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসার পর থেকেই সেগুলো হাসপাতালে পোঁছানোর লক্ষে কাজ শুরু করে ওষুধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর। খুব দ্রুতই হাসপাতালে করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় পৌঁছে যাবে রেমডেসিভির।

কবে নাগাদ ১ হাজার রেমডেসিভির করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছাবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা.আমিনুল হাসান বলেন, এক হাজার রেমডেসিভির হাসপাতালে পাঠানোর সকল কার্যক্রম ইতমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। আশা করা যায় আগামীকাল অর্থাৎ শনিবার করোনা বিশেষায়িত হাসপাতালগুলোতে পৌঁছাবে রেমডেসিভির। বিনামূল্যে এই এক হাজার রেমডেসিভির দিয়ে করোনা আক্রান্ত গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা