হাজীগঞ্জ বড় মসজিদের সামনে থেকে নিখোঁজ ৬৫ বছরের বৃদ্ধা, পরিবারের আকুতি

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৪, ২০২৬ | ১১:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ঐতিহাসিক বড় মসজিদের সামনে থেকে বিলকিস বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি নিখোঁজ হন।

নিখোঁজ বিলকিস বেগমের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের বোরকা। তিনি বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলেন।

পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এতে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখতে পান, তাহলে তাকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মুয়াজ্জিনের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হচ্ছে।

এছাড়াও নিখোঁজের নিকট আত্মীয় সাংবাদিক এস এম মিরাজ মুন্সীর সঙ্গে ০১৭২৫-১৬৯৬১৫ এই নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি বেশি শেয়ার করে বৃদ্ধা মাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা