হাজীগঞ্জ-তারাপাল্লা সড়কের বেহালদশা, দ্রুত সংস্কারের দাবি পথচারীদের

রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুলাই ১৪, ২০২৬ | ৮:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ-তারাপাল্লা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা। সামান্য বৃষ্টিতেই সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে পড়ে, ফলে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) বিকেলে সরেজমিনে গিয়ে স্থানীয় যানবাহন চালক, পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন চৌমুহনী, রঘুনাথপুর, পিরোজপুর, প্যারাপুর, দোয়ালিয়া বটতলা, দোয়ালিয়া আশেক আলী মার্কেট, সুদিয়া, মৈশাইদ, রামপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ সিএনজি অটোরিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহনে এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই।

স্থানীয় চালক ও পথচারীরা জানান, জীবিকা নির্বাহ, শিক্ষা, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনে প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সড়কটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এলাকার সচেতন মহল দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে পথচারীরাও জনস্বার্থে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, জনস্বার্থ বিবেচনায় জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হাজীগঞ্জ-তারাপাল্লা সড়কটি দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন