হাজীগঞ্জে ইয়াবা সেবনকালে ধরা পড়ায় ২ যুবককে নাকে-খত দিল গ্রামবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১২, ২০২৬ | ৯:২৮
Link Copied Successfully!

ইয়াবা সেবন করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় দুই যুবককে নাকে-খত দিয়ে সামাজিকভাবে লজ্জা দিয়েছেন গ্রামবাসী। পরে তাদেরকে একবার সুযোগ দিয়ে ভালো হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তারাপল্লা গ্রামে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে গ্রামের কয়েকজন যুবক মিলে তারাপল্লা এলাকায় ইয়াবা সেবন করছিলেন। এসময় গ্রামবাসী টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে শরিফ ও সিয়াম নামের দুই যুবককে আটক করেন।

বিজ্ঞাপন

গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে তাদেরকে প্রকাশ্যে নাকে-খত দেন। পরে স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে তাদেরকে সতর্ক করেন।

গ্রামবাসীর সিদ্ধান্ত অনুযায়ী, এটাই তাদের জন্য শেষ সুযোগ। এরপর আবার মাদকসেবন বা অসামাজিক কাজে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এলাকাবাসী জানান, তারাপল্লা গ্রামকে মাদকমুক্ত রাখতে সবাই ঐক্যবদ্ধ। যুবসমাজকে রক্ষায় এ ধরনের সামাজিক প্রতিরোধ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ঘটনার পর থেকে এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন