বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়: হাসনাত

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১১, ২০২৬ | ১০:২৬
Link Copied Successfully!

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। এতদিন একদল যেভাবে খেয়েছে এখন সেই ভাবে খেতে চায় বিএনপি।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর স্কুল মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলা এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় তিনি আরও বলেন, দেশকে তরুণরাই এগিয়ে নিয়ে যেতে পারবে। দেশের প্রতি মুরুব্বিদের অনেক দায়িত্ব রয়েছে কিন্তু মুরুব্বীদের অনেক পিছুটান থাকায় তারা অনেক সময় অনেক কিছু করতে পারে না। আপনারা ২৪ এর আন্দোলন দেখেছেন তরুণরা কিভাবে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছেন। তাই আমরা চাই সকলে মিলে মিশে দেশটাকে এগিয়ে নিতে। আমরা চাই সামনে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান মেম্বার মেয়র পদে তরুনরা প্রতিদ্বন্দ্বিতা করুক। দেশের রাজনীতির প্রেক্ষাপটের সমালোচনা করে হাসনাত বলেন, দেশের রাজনীতিকে দুর্বৃত্তের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কার্যকর পদক্ষেপ নেন না। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তারা নীরব থাকেন।

বিজ্ঞাপন

মতলব উত্তর এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লা পাটওয়ারী ও ইদ্রিস আলীর সঞ্চালনায়

আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার ও মহিউদ্দিন রনি। কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম, মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলাম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা