
হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার দ্রব্য তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণের অপরাধে মায়ের দোয়া বেকারিকে ১০,০ টাকা জরিমানা করা হয়।


এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে জনসেবা ফার্মেসীকে ৬,০ টাকা এবং একই অপরাধে পাঠান ফার্মেসীকে ৪,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে তারা।
অভিযানের সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিকার বিভাগ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























