মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৬ | ৫:৩২
Link Copied Successfully!

আল্লামা মুহাদ্দিস মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সভায় তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা নেতৃবৃন্দসহ সর্বস্তরের আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর পূর্ব বড়কুল ইউনিয়নের দক্ষিণ বড়কুল দরবার শরীফের পীর আলহাজ হযরতুল আল্লামা মোহাম্মদ হেদায়েত উল্লাহ আল-ক্বাদেরী (মা.জি.আ.)-এর জ্যেষ্ঠ পুত্র। এছাড়া তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার জিহাদিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের পীর আলহাজ হযরতুল আল্লামা আব্দুল বারী জিহাদী আল-মুজাদ্দেদী (রহ.)-এর জামাতা।

বিজ্ঞাপন

ব্যক্তিগত জীবনে তিনি চাঁদপুরের দাসাদী ডি.এস.আই.এস. স্নাতকোত্তর কামিল (এমএ) মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ইরাকের মুসতানছারিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা ইন অ্যারাবিক, বিএ (অনার্স), এমএ, এমএম ও এমএফ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার এমফিল গবেষক এবং ঢাকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় আল্লামা মুহাদ্দিস মুফতী মুহাম্মদ মাছুম বিল্লাহ্ বাগদাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও আহলুস সুন্নাত ওয়াল জামা’আতের খেদমতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন