কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৬ | ৪:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গত ০৬ জুলাই ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কচুয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের কড়াইয়া এলাকার মকবুল মাঝির বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সাল ওরফে ফয়সালকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত ফয়সাল ২৬, পিতা মো. ফারুক মিয়া, মাতা পারভীন, গ্রাম- কড়াইয়া, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর। তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৬, তারিখ- ০৭ জুলাই ২০২৬, জিআর নং- ২৬২।

৭ জুলাই ধৃত আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে কচুয়া থানা পুলিশ নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু লঞ্চের ভাড়া বাড়ল ৭.৫৪ শতাংশ, সর্বনিম্ন ৩৫ টাকা রাজারগাঁও ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন পেতে চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ হাজীগঞ্জে সাবেক পৌর কাউন্সিলরের ৩ মাসের জেল ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায় জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের