মতলবে আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবি, এলাকাবাসীর প্রতিবাদ সভা

Reporter
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ জুলাই ৫, ২০২৬ | ৯:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আনোয়ার মাঝি হত্যা ঘটনায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নির্দোষ শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ গাজীপুর বাইতুল মোকাদ্দাস জামে মসজিদর সামনে আনোয়ার মাঝি হত্যা মামলা প্রত্যাহার এবং নির্দোষ শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, সমাজসেবক শাহিনূর মাষ্টার, মূক্তার মোল্লা, শেখ সাদীর ছোট বোন মিতা আক্তার।

বক্তারা বলেন, মতলব উত্তর থানার এফ আই আর নং ১২/১০২, তারিখ- ২১ মে ২০২১; জি আর নং ১০২ দক্ষিণ গাজীপুর গ্ৰামের আনোয়ার মাঝি হত্যা মামলায় উদ্যেশ্য প্রণোদিত হয়ে নির্দোষ শেখ সাদী কে আসামি করা হয়।মামলা থেকে বাদ দেয়ার কথা বলে এ মামলার বাদী মোঃ মোক্তার হোসেন মাঝি আসামি শেখ সাদীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। কিন্তু তারপর শেখ সাদীকে মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়নি। শেখ সাদী প্রবাস থেকে এসে চাঁদপুর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা