চাঁদপুর সদর হাসপাতালের আঙ্গিনায় কয়েকদিন ঘোরাঘুরির পর নবজাতকের জন্ম দিলো তরুণী

চাঁদপুরে মা হয়েছে তরুণী, বাবা হয়নি কেউ!

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৬ | ১:৪৩
Link Copied Successfully!

টানা কয়েক দিন ধরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের আশপাশে ঘোরাঘুরি করছিলেন মানসিক ভারসাম্যহীন এক তরুণী। একই কাপড়ে হাসপাতালের আঙ্গিনায় তাকে ছোটাছুটি করতে দেখে নার্স ও চিকিৎসকরা কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা করেও পারেনি।

অবশেষে শুক্রবার রাতে ওই নারী হাসপাতালের ভেতরে প্রবেশ করলে কর্তব্যরত নার্স ও চিকিৎসক তাকে দ্রুত গাইনী বিভাগে নিয়ে যান। সেখানেই তিনি একটি ফুটফুটে নবজাতক সন্তানের জন্ম দেন।

হাসপাতালে নার্সেরা পপুলার বিডিনিউজকে জানান, প্রসূতি ও নবজাতক দুজনই বর্তমানে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন এবং সুস্থ আছেন। তবে প্রসবের পরও ওই নারীর কাছ থেকে সন্তানের পিতৃপরিচয় বা নিজের ঠিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। মানসিক অবস্থার কারণে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।

বিজ্ঞাপন

এদিকে শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে জানা গেছে, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জেলা প্রশাসক ও সমাজসেবা অফিসকে জানিয়েছেন। মা ও নবজাতকের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি কেবিনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান পপুলার বিডিনিউজকে বলেন, রোগী ও নবজাতক দুজনই তাদের পর্যবেক্ষণে আছে। মানবিক দিক বিবেচনা করে তাদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। কারও পরিচিত হলে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

তিনি আরো জানান, নবজাতকের বিষয়ে জেলা প্রশাসক ও সমাজ সেবার শিশু কল্যাণ কমিটির সিদ্ধান্তনুযায়ী তাকে লালন-পালনের জন্য আগ্রহীদের আবেদনের প্রেক্ষিতে কোন পরিবারের কাছে দেয়া হতে পারে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা