
চাঁদপুরে নিবন্ধনবিহীন ট্রাভেল এজেন্সিতে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
Link Copied Successfully!


চাঁদপুর শহরে নিবন্ধনবিহীন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, কোনো এজেন্সিরই বৈধ সনদ নেই। একটি প্রতিষ্ঠান মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ‘সরকার অনুমোদিত’ লিখে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল।
মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ‘আগামী ২ মাসের মধ্যে আইনমোতাবেক ব্যবসা পরিচালনা করবে’ মর্মে মুচলেকা নেওয়া হয়।


জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























