হাজীগঞ্জে একই দিনে দুই সহোদরের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৬ | ১২:২১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে দুই সহোদরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের বাসিন্দা ও হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী শাহীন ও আলমগীর।

পারিবারিক সূত্রে জানা যায়, অত্যন্ত বিনয়ী ও নম্র স্বভাবের এই দুই ভাই সবার কাছে পরিচিত ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, দুই ভাই একসঙ্গে ব্যবসা পরিচালনা করতেন। তাদের ব্যবহারে মুগ্ধ ছিলেন বাজারের ক্রেতা-বিক্রেতা থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ। একই দিনে দুই ভাইয়ের চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

বিজ্ঞাপন

তাদের মৃত্যুতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা