দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থী-গ্রামবাসীর মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৬ | ১০:১২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও ডিগ্রি কলেজে খেলার মাঠ সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও গ্রামবাসীর যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেল ৫টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সঞ্চালনা করেন দেশগাঁও ডিগ্রি কলেজের শিক্ষার্থী মহসিন হোসাইন এবং সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী হাসিব আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে আল-আমিন আটিয়া বলেন, অতীতে এখানে একটি বড় পুকুর ছিল। এলাকার যুবসমাজ গণচাঁদা তুলে নিজ উদ্যোগে পুকুরটি ভরাট করে, যেখানে কোনো সরকারি সহায়তা পাওয়া যায়নি। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও ভার্চুয়াল জুয়ার মতো সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। অথচ স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত মাঠ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকার গঠনের পাঁচ মাস অতিবাহিত হলেও নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন চোখে পড়ছে না। মানববন্ধনের পাশাপাশি একটি গণস্বাক্ষর কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। সংগৃহীত গণস্বাক্ষর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় ক্রীড়া মন্ত্রীর কাছে স্মারকলিপি আকারে উপস্থাপন করা হবে।

মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে এলাকার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ