চাঁদপুরে রাস্তায় পাওয়া শিশু নাদিয়া পুনর্বাসন কেন্দ্রে, পরিবারের সন্ধান চায় প্রশাসন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৬ | ২:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরে রাস্তা থেকে নাদিয়া সুলতানা নিহি নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে চাঁদপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে রয়েছে। তার পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে।

পুনর্বাসন কেন্দ্র সূত্রে জানা গেছে, শিশুটির নাম নাদিয়া সুলতানা নিহি। তার বাবা জুয়েল মৃত। মায়ের নাম মিশু। বাড়ির ঠিকানা চাঁদপুর বলতে পারলেও বিস্তারিত কিছু বলতে পারছে না শিশুটি।

জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে একজন মহিলা অটোতে করে হাজীগঞ্জের বলাখাল যাওয়ার পথে রাস্তার সামনে শিশুটিকে একা দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে শিশুটিকে চাঁদপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। তার পরিবার বা স্বজনদের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

*যোগাযোগ:*

আরিফ, কেয়ার গিভার

বিজ্ঞাপন

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, চাঁদপুর

মোবাইল: ০১৭১২-৪৫৯১৩৩

শিশুটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর। কেউ শিশুটিকে চিনে থাকলে বা তার পরিবারের সন্ধান জানলে দ্রুত উল্লিখিত নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়