
হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী জাকির হোসেন মজুমদারের গণসংযোগ
Link Copied Successfully!


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শনিবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলি ঘুরে সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত মতামত মনোযোগ দিয়ে শোনেন।
মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।


গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।








