চাঁদপুরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ৩:৩২
Link Copied Successfully!

“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানে চাঁদপুরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই) নিরস্ত্র পদে নিয়োগ-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টা থেকে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়। প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে বাছাইকৃত যোগ্য প্রার্থীরা এতে অংশ নেন।

চাঁদপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে কার্যক্রম পরিচালনা করেন আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল হাসান।

বিজ্ঞাপন

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার সাইফুল্লাহ মো. নাছির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, মো. লুৎফর রহমান, মুকুর চাকমা, পার্বত্য রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, ফেনীর সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ এবং চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকার।

এসময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা নিয়োগ কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান এবং কোনো ধরনের দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

পাশাপাশি পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াসহ যথাসময়ে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ