হাজীগঞ্জে ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব, ডিও লেটার দিলেন এমপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ১২:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন ভেঙে ৬টি গ্রাম নিয়ে প্রস্তাবিত ১৩নং অলিপুর ইউনিয়ন গঠনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

শুক্রবার (২৬ জুন ২০২৬) এমপির প্যাডে পাঠানো চিঠিতে বলা হয়, ৮.২৩ বর্গ কিলোমিটার আয়তনের হাজীগঞ্জ সদর ইউনিয়ন জেলার বৃহত্তম ইউনিয়ন। এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস এবং ভোটার সংখ্যা ৩৪,৫২৫ জন। মোট ১৫টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের মাঝখান দিয়ে রেললাইন ও কুমিল্লা-চাঁদপুর মহাসড়ক চলে যাওয়ায় উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত হয়ে পড়েছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়, দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদের সেবা নিতে উত্তরে প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এতে নাগরিকরা চরম দুর্ভোগে পড়েন। জনদুর্ভোগ লাঘব ও প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়নটি বিভক্ত করা জরুরি।

বিজ্ঞাপন

প্রস্তাবিত অলিপুর ইউনিয়নের তথ্য:
প্রস্তাবিত ইউনিয়নে ৬টি গ্রাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামগুলো হলো- অলিপুর (উত্তর), অলিপুর (দক্ষিণ), বেতিয়াপাড়া, উচ্চঙ্গা, সাতবাড়িয়া ও সিদলা। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এসব গ্রামের মোট জনসংখ্যা ১৩,০৮৫ জন, আয়তন ২,০৩৬ একর এবং মোট ভোটার ১৩,১৮৬ জন।
গ্রামের নাম জনসংখ্যা আয়তন ভোটার সংখ্যা
অলিপুর (উত্তর) ৬,০২৯ ৯৯১ একর ২,৭১৬
অলিপুর (দক্ষিণ) – – ৩,৬৯১
বেতিয়াপাড়া ১,৩৯৮ ২০৬ একর ১,৩০৪
উচ্চঙ্গা ২,৩১৫ ৪৮৭ একর ২,২১৬
সাতবাড়িয়া ১,২৯৬ ১৪৬ একর ১,২৫৯
সিদলা ২,০৪৭ ২০৬ একর ২,১০০
**মোট** **১৩,০৮৫** **২,০৩৬ একর** **১৩,১৮৬**
চিঠিতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের সাধারণ সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে বিভক্তির প্রস্তাব গৃহীত হয়েছে।

স্থানীয়রা বলছেন, নতুন ইউনিয়ন গঠিত হলে প্রশাসনিক সেবা সহজ হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রস্তাবটি বাস্তবায়নের অপেক্ষায় আছেন অলিপুরবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ‘অলিপুর’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব, ডিও লেটার দিলেন এমপি জুলাই যুদ্ধে শহীদ ও ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতাকর্মীদের কবর জেয়ারতে ইউনিয়ন যুবদল মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সকল পদ থেকে সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দেদীর পদত্যাগের ঘোষণা জাতীয় রচনা প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম, জাতীয় পর্যায়ে দ্বিতীয় চাঁসক নাট্যমঞ্চের সামিরা মেহনাজ একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: আর্জেন্টিনার রাষ্ট্রদূত চাঁদপুরে ফুটবল খেলে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু ক্যাডেট এএসআই নিয়োগ-২০২৬ উপলক্ষে চাঁদপুরে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শাহরাস্তিতে ২৬ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বেইজিংয়ের ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ায় ১৩ শিশু পেল সাইকেল গ্যাব্রিয়েল বাতিস্তুতা : গোলের জন্য জন্ম নেওয়া এক কিংবদন্তি রাজধানীর হাজারীবাগ থেকে রাজারগাঁওয়ের ইমরান মিয়াজী নিখোঁজ, থানায় জিডি হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৭০০ ছাড়াল চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, অধ্যক্ষ মোশাররফ লিটনকে সংবর্ধনা শোকের মাতমে হোসেনি দালান থেকে বের হয়েছে তাজিয়া মিছিল চাঁদপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত কচুয়ায় স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী