সততার দৃষ্টান্ত রাখলেন নয়ন শেখ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২০ | ১২:৫০
Link Copied Successfully!

নয়ন শেখ (৩০), পিতা কুদ্দুস শেখ, সাং শেখ বাড়ি, ৬নং ওয়ার্ড, ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন, চাঁদপুর সদর, চাঁদপুর। পেশায় রিকশা চালক।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ শহরের আদালতপাড়াস্থ বাসা থেকে তার রিকশার যাত্রী হয়ে প্রেসক্লাবে আসেন। রিকশা থেকে নেমে তিনি ভাড়া দেয়ার সময় তার হাতে থাকা মোবাইল সেটটি রিকশার সিটের উপর রেখে ভাড়া পরিশোধ করে তিনি প্রেসক্লাবের উপরে চলে যান। তখন মোবাইলটি মনের ভুলে রিকশার সিটের উপরই থেকে যায়। ১০ মিনিট পর তার মোবাইলের খোঁজ হয়। তখন তার স্মরণ হয় মোবাইল তো তিনি রিকশার সিটের উপর ফেলে রেখে এসেছেন। পরক্ষণেই তিনি নিচে নেমে রিকশা চালককে আর পাননি। তখন তিনিসহ আরও কয়েকজন সাংবাদিক মোবাইলে কল করে দেখেন রিং হয়, কিন্তু কেউ রিসিভ করেনি। অনেকবার কল করার পরও রিসিভ না করায় তিনি কিছুটা হতাশ হন। তবে তেমন একটা চিন্তিত হননি এজন্যে যে খারাপ কোনো লোকের হাতে পড়লে মোবাইল বন্ধ করে ফেলতো।

অবশেষে দুপুরে অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করে তার পরিচয় দিয়ে বলা হলো সে রিকশা চালক নয়ন, তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নে। তখন প্রেসক্লাব সেক্রেটারি নিশ্চিত হলেন তার রিকশায় চড়েই তিনি প্রেসক্লাবে আসেন। রিকশা চালক নয়ন তখন জানালেন মোবাইলটি তার কাছে আছে এবং তার বাড়ির ঠিকানা বলে বললেন মোবাইল আনতে তার বাড়িতে যাওয়ার জন্যে। বিকেল ৩টার দিকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাংস্কৃতিক সম্পাদক একে আজাদ রিকশা চালক নয়ন শেখের বাড়িতে যান। তখন নয়ন শেখ হারিয়ে যাওয়া মোবাইল সেটটি প্রেসক্লাব সেক্রেটারির হাতে তুলে দেন। এ সময় নয়ন শেখের স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যরাও সামনে ছিলো। নয়ন শেখ তখন আলাপচারিতায় বললেন, একটা মোবাইল সেট খেয়ে (আত্মসাৎ) আমি কি বড়লোক হয়ে যাবো? কিন্তু আমি চিন্তা করেছি যার মোবাইল তিনি অবশ্যই খোঁজ করবেন। তখন আমি তাকে ফেরত দিয়ে দেবো।

বিজ্ঞাপন

হতদরিদ্র রিকশা চালক নয়ন শেখের সততায় মুগ্ধ হন সাংবাদিক নেতৃবৃন্দ। তখন প্রেসক্লাব সেক্রেটারি নয়ন শেখকে বখশিস দেন। নয়ন শেখ বখশিস পেয়ে খুব খুশি হন। হতদরিদ্র রিকশা চালক নয়ন শেখ যেনো সমাজের চোখ খুলে দিলো।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা