
হাজীগঞ্জে টানা ২৭৫ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়ায় ১৩ শিশু পেল সাইকেল


একটানা ২৭৫ ওয়াক্ত নামাজ জামায়াতে নামাজ আদায় করায় ১৩ শিশুকে সাইকেল দিল হাজীগঞ্জ দেশখাগুড়িয়া সমাজ কল্যাণ পরিষদ। শুক্রবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া সমাজ কল্যান পরিষদের আয়োজনে এ ব্যতিক্রমধর্মী পুরস্কার বিতরন আয়োজন করা হয়।
পরিষদের সভাপতি মোহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাও আবদুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে জামায়াতে নমাজ আদায় করা ১৩ শিশুসহ ৫০ মেধাবি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মোবারক হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল, শিক্ষক আবদুল হান্নান, মো: হাবিবুর রহমান, মাও আবু বকর, জাহাঙ্গীর আলম, মাও মজিবুর রহমান, ছাত্র নেতা আবদুর রহিম সৈকত, সমাজ সেবক আমিন খান মিন্টু, আবদুল কাদের রাসেল আটিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুন্নবী,
ব্যাংকার শাহজালাল খান, ইসমাইল হোসেন, যবনেতা সাহিদুর রহমান, মাহাতাব হোসেন শরিফ ছাত্রনেতা মহসিন আহমেদ স্বাধীন। এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ইঞ্জি : রেজোয়ানুল হাছান টিটু ও আমিরুল ইসলাম মুন্সী মীর হোসেন প্রমূখ।


এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও মসজিদের ঈমামরা উপস্থিত ছিলেন।

























