চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের ফল উৎসব অনুষ্ঠিত

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুন ২৪, ২০২৬ | ১০:৩৮
Link Copied Successfully!

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে বিদ্যালয়ের হলরুমে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। ফল উৎসবে বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফল প্রদর্শনের পাশাপাশি এসব ফলের পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে উপস্থাপনা করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উপস্থাপনা ও ফল সম্পর্কে জ্ঞানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অংশগ্রহণকারী নির্বাচন করে পুরস্কৃত করা হয়।প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন দত্ত, নাজনীন সুলতানা ও বিথী কর্মকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও ল্যাবরেটরি স্কুলের অভিভাবক মো. মাসুদুর রহমান।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মৃদুল কান্তি দাসের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুসরাত জাহানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষক তানজিলা আক্তার, স্মৃতি ঘোষসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, “দেশীয় ফল আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। শিশুদের মাঝে ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখে। শিক্ষার্থীদের সুস্থতা বিকাশে নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রকৃতি ও পুষ্টি সম্পর্কে জ্ঞান দান করতে হবে।

সভাপতির বক্তব্যে মৃদুল কান্তি দাস বলেন, “শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শেখার সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য। ফল উৎসবের মাধ্যমে তারা যেমন বিভিন্ন ফল সম্পর্কে জানতে পারছে, তেমনি স্বাস্থ্য সচেতনতা ও আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছে।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা