চাঁদপুরে মৌসুমেও দাম কমছে না ইলিশের

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৩, ২০২৬ | ১:০২
Link Copied Successfully!

চাঁদপুরে ইলিশের সংকট থাকার কারণে মৌসুম শুরু হলেও ইলিশের দাম কমছে না। মৎস্য ব্যবসায়ীরা বলছে, সরবরাহ বাড়লে ইলিশের দাম কমবে। সাধারণ ক্রেতারা বলছে, এই দামে ইলিশ কেন অসম্ভব।

চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে বর্তমানে আকারভেদে প্রতি কেজি ইলিশ মাছ ২৫শ থেকে ২৮শ টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি সপ্তাহে বড়স্টেশন মাছঘাটসহ অন্যান্য বাজারে ইলিশের দাম কেজিপ্রতি ৩শ থেকে ৫শ টাকা পর্যন্ত বেড়েছে।

ঘাটের ব্যবসায়ীরা জানান, ৪০০ থেকে ৫০০ গ্রাম ১৪০০ থেকে ১৮০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রাম ২৩০০ থেকে ২৪০০ টাকা। ৯০০ গ্রাম থেকে ১ কেজি ২৭০০ – ২৯০০ টাকা ও ১ কেজি ওজনের বেশি ৩০০০ টাকার উপর বিক্রি হচ্ছে।

বিজ্ঞাপন

ইলিশ ব্যবসায়ী ইকবাল বাহার বলেন বর্তমানে ঘাটে ১০মণ ইলিশও আসছেনা। তাই ইলিশের দাম আকাশচুম্বী। তবে ভবিষ্যতে বৃষ্টি হলে আর নদীর পানি বৃদ্ধি পায় তাহলে ইলিশও ধরা পড়বে দামও কমে আসবে ইনশাল্লাহ।

ঘাটের মৎস্য ব্যবসায়ী সাইফুল বলেন, এই মুহূর্তে ইলিশের সংকট চলছে। জেলেরা নদীতে নামলেও ইলিশ পাচ্ছে না। সামনে ইলিশের সরবরাহ বাড়লে দাম সাধারণ নাগালে চলে আসবে।

কুমিল্লা থেকে ইলিশ কিনতে আসা মশিউর নামে এক কথা বলেন, ইলিশের এই দামে আমাদের পক্ষে আর কেনা সম্ভব না। ভবিষ্যতে টিভিতে ফেসবুকে পত্রিকার পাতায় দেখব, কিন্তু আর বাস্তবে দেখতে পাবো না মনে হচ্ছে।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, সমুদ্রে জেলেরা ইলিশ ধরতে গেছে। নদীতে কম হলেও বৃষ্টিপাত বেশি হওয়ায় সাগরে ইলিশ মিলবে। মৌসুমে ধীরে ধীরে ইলিশের প্রাপ্যতা বাড়বে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা