আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষে শাহরাস্তিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ২২, ২০২৬ | ৪:২৩
Link Copied Successfully!

আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং টেকসই মৎস্যচাষ নিশ্চিত করতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ।

সোমবার (২২ জুন) উপজেলার গন্ধর্বপুরে অনুষ্ঠিত এ কর্মশালায় শাহরাস্তি উপজেলা থেকে আগত অর্ধশতাধিক অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ও কারিগরি জ্ঞান ছড়িয়ে দিয়ে উৎপাদনশীলতা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের অফিসার (সেলস) জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন লেকচারার ও কৃষিবিদ মো. আরাফাত হোসেন গালিব।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে আধুনিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের কার্যকর প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার, তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা, মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের বিভিন্ন রোগ প্রতিরোধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণেরও ব্যবস্থা ছিল। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারী মৎস্যচাষীরা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত বিশেষজ্ঞরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করেন।

বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক প্রতিষ্ঠান ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে এ ধরনের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব