
বিডি ক্লিন হাজীগঞ্জ উপজেলা টিমের নতুন কমিটি গঠন


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লিনের নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
পরিচ্ছন্ন, সচেতন ও পরিবেশবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল করতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে জাহিদুল হাসানকে উপজেলা সমন্বয়ক, হাওলাদার সোহেলকে উপজেলা সহ-সমন্বয়ক, সাবরিনা ইসলাম অধরাকে উপ-সমন্বয়ক, ফয়সাল আমিনকে সমন্বয়ক (আইটি অ্যান্ড মিডিয়া) এবং আবদুল্লাহ আল মাহমুদকে সমন্বয়ক (লজিস্টিকস) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।


বিডি ক্লিন দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলায় সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।
নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা বলেন, তাদের দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্বে হাজীগঞ্জ আরও পরিচ্ছন্ন, সুন্দর ও সচেতন উপজেলা হিসেবে গড়ে উঠবে। একই সঙ্গে ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

























