মতলবে উম্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২০, ২০২৬ | ১০:৪২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার উম্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। শনিবার (২০ জুন) দুপুরে মতলব উত্তর উপজেলার বদরপুর এলাকায় এবং মতলব দক্ষিণ উপজেলার থানা সংলগ্নে ধনাগোদা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম আফসারী লাকসাম।

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো: আতাউর রহমান ফারুক এবং ওনার ভাই আব্দুর রহমান জুয়েলের উদ্যেগে উম্মুক্ত জলাশয়ে রুই,কাতলা,মৃগেল,তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় মাওলানা মোঃ রফিকুল ইসলাম আফসারী বলেন,

উন্মুক্ত জলাশয় (যেমন: নদী, খাল, বিল, হাওড় ও প্লাবনভূমি) বাংলাদেশের প্রাকৃতিক মৎস্যসম্পদের অন্যতম প্রধান উৎস। এসব জলাশয় থেকে মাছ আহরণে স্বাদু পানির উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়। উন্মুক্ত জলাশয়ের মাছ অধিক নিরাপদ, পুষ্টিগুণ সম্পন্ন ও সুস্বাদু হয়ে থাকে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন,আমরা দৈনন্দিন অপ্রাকৃত ভাবে যে টাকা ব্যয় করি তা না করে প্রত্যেকে অন্তত ১ কেজি করে মাছের পোনা ক্রয় করে উম্মুক্ত জলাশয়ে অবমুক্ত করলে মৎস্য সম্পদ বৃদ্ধি পাবে।কারন আমরা নদী- নালা, খাল-বিল থেকে যেভাবে ছোট ছোট মাছের পোনা ধরে ফেলছি এতে দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে পরিমান মাছ ধরে খাচ্ছি তার শতভাগের একভাগ পোনা অবমুক্ত করলে মাছের অভাব হতো না।একসময় আমরা মাছে ভাতে বাঙ্গালী হিসেবে পরিচিত ছিলাম।এখন সে মাছ নদী নালা ও খাল বিলে পাওয়া যাচ্ছে না।তাই আসুন আমরা একদিনের টাকা অপচয় না করে মাছের পোনা অবমুক্ত করি।দেশের সম্পদ বৃদ্ধি করি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা