রাজরাজেশ্বরে যুবদল নেতা কবির চোকদারের অর্থায়নে ৩০০ফুট বাঁশের সাঁকো নির্মাণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৬ | ২:৩২
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ১৪ নম্বর রাজরাজেশ্বর ইউনিয়নের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের চলাচল দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে একটি বড় বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন জেলা ডেভেলপারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার।

শনিবার (২০ জুন) সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ফিতা কেটে সাঁকোটির উদ্বোধন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ান কান্দি ও প্রধানীয়া কান্দি এলাকার মাঝ দিয়ে প্রবাহিত খালের কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এক বা দুটি নৌকা। বিশেষ করে এলাকার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ব্যাপক সমস্যা হতো।

বিজ্ঞাপন

এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করেন কবির চোকদার। এলাকাবাসীর দাবি, এই সাঁকো চালু হওয়ার ফলে ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন।

এ বিষয়ে কবির চোকদার বলেন, “আমরা রাজনীতি করি মানুষের জন্য। এখানে দীর্ঘদিন মানুষের চলাচলে বড় ধরনের সমস্যা ছিল। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে কষ্ট হতো। তাদের কথা চিন্তা করেই আমি সাঁকোটি নির্মাণ করেছি। আশা করছি, আমাদের অভিভাবক মাননীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের মাধ্যমে ভবিষ্যতে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা সম্ভব হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদার, ইউপি সদস্য শফিকুল কুড়ালী, ওয়ার্ড বিএনপির সভাপতি সুফিয়ান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লা, অলিউল্লাহ দেওয়ান, আনোয়ার সরদার, আলমগীর মাল, মুরাদ চোকদার, ওয়ালিউল্লাহ, সালেহ আহমদ, আবুল কালাম, শ্রমিক দলের সভাপতি নিজাম উদ্দিন প্রধানীয়া, সাধারণ সম্পাদক শাহজালাল মাল, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন ঢালী, তাঁতি দলের আহ্বায়ক এবাদ উল্লাহ দেওয়ান, সহ-সভাপতি আবুল হোসেন মাল, কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফ বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এলাকার উন্নয়নে চোকদার পরিবার দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উদ্যোগে অবদান রেখে আসছে। বাঁশের এই সাঁকো নির্মাণ তারই একটি উদাহরণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ