সাংবাদিক আজাদের উপর হামলার ঘটনায় মতলব উত্তর প্রেসক্লাবের নিন্দা

Reporter
প্রেস বিজ্ঞপ্তি
আপডেটঃ জুন ১৭, ২০২৬ | ৯:৫৫
Link Copied Successfully!
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি মোঃ সফিকুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ।

বুধবার (১৭ জুন ২০২৬) এক বিজ্ঞপ্তিতে প্রেসক্লাবের সভাপতি মোঃ সফিকুল ইসলাম রানা বলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহিউদ্দিন আল আজাদকে প্রেসক্লাব থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানাচ্ছি। এছাড়া সরকারের নিকট সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা বিধানেরও জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, হাজীগঞ্জ মাতৃমায়া আবাসিক হোটেলে অনৈতিক কাজের সংবাদ প্রকাশ করায় মঙ্গলবার (১৬ জুন ২০২৬) দুপুরে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের উপর হামলা ও মারধর করা হয়। হাজীগঞ্জ বাজারস্থ মাতৃমায়া আবাসিক হোটেলের মালিক মো. ফারুক হোসেন লিটনের নেতৃত্বে এ হামলা ও মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা