সাবেক ম্যাজিষ্ট্রেট বজলুল গণির মাগফেরাত কামনায় দোয়া

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ জুন ১২, ২০২৬ | ৮:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক সিনিয়র সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) মো. বজলুল গণির মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বাদ আছর শহরের বাইতুল আমিন জামে মসজিদে মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. তানভীর গণি হানু ও তাঁর পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরহুম মো. বজলুল গণি চলতি বছরের ৫ জানুয়ারি চাঁদপুর শহরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞাপন

এসময় মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. তানভীর গণি হানু পিতার রুহের মাগফেরাত কামনা করে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মো. বজলুল গণি কর্মজীবনে সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সরকারের সিনিয়র সহকারী কমিশনারসহ (সি. ম্যাজিস্ট্রেট) গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছেও ছিলেন শ্রদ্ধাভাজন ব্যক্তি।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর সদরে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা, ১৭ স্টলে শিক্ষার্থীদের প্রজেক্ট প্রদর্শন হাজীগঞ্জে জুমার নামাজের সময় দোকান থেকে দেড় লাখ টাকা চুরি, থানায় অভিযোগ হাজীগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী রাকিব ভূঁইয়ার গণসংযোগ ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু স্ত্রীর ঋণের টাকায় পতাকা দিয়ে পুরো গ্রাম সাজালেন আর্জেন্টিনা ভক্ত ‘সুমন মেসি’ হঠাৎ অচল ফেসবুক-মেসেঞ্জারের সার্ভার সাবেক ম্যাজিষ্ট্রেট বজলুল গণির মাগফেরাত কামনায় দোয়া মধ্য নিশ্চিন্তপুর একাদশের দাপুটে জয়, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন মতলব উত্তরের স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকাজিং মেলা অনুষ্ঠিত মাদ্রাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হেফজ বিভাগের ছাত্র ইরফান, উৎকণ্ঠায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘাশিরচর সর্বসেবা সংগঠনের নতুন যাত্রা: দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি দেয়াল ধসে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজ সরকারিকরণে খবরে আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ নীল কষ্টের প্রেম – বিশ্বকাপ এলে নীল-সাদা জার্সি জমকালো উদ্বোধনী আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের, মঞ্চ মাতালেন শাকিরা হাজীগঞ্জে অগ্নিকান্ডে অটোরিকশা চালকের বসতঘর পুড়ে ছাই হাজীগঞ্জের ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের বদলি, যাচ্ছেন রাঙামাটির বরকলে ৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান