ফ্যামিলি কার্ডে সাড়ে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ১১, ২০২৬ | ১০:৪৯
Link Copied Successfully!

ফ্যামিলি কার্ডের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকল্পে সরকারের সিগনেচার প্রোগ্রাম হলো ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’। সরকার গঠনের ১ মাসের কম সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী এ কার্যক্রম উদ্বোধন করেছেন।

বিজ্ঞাপন

এই কর্মসূচির মাধ্যমে পরিবারের প্রধান নারী মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন।

অর্থমন্ত্রী আরও জানান, ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে।

ইতোমধ্যে এর পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আমির খসরু বলেন, ৪১ লাখ নারীর বিপরীতে আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জের ইউএনও ইবনে আল জায়েদ হোসেনের বদলি, যাচ্ছেন রাঙামাটির বরকলে ৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান চাঁদপুরের কচুয়ায় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা ফ্যামিলি কার্ডে সাড়ে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় কোনো কর দিতে হবে না স্ত্রীকে কারাগারে দেখতে এসে গাঁজাসহ আটক স্বামী মে মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হলো কচুয়া, পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা গ্রহণ চাঁদপুরে অটোর ধাক্কায় পথচারী নারী নিহত কচুয়ায় নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা আজ নারায়ণপুরে প্রশাসনের গণশুনানি : আমরা পৌরসভা চাইনা ইউনিয়ন পরিষদ চাই চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত মতলব দক্ষিণ মাদক ব্যবসায়ী এরশাদসহ ৩ জন গ্রেফতার কচুয়ায় মাদকবিরোধী অভিযান: ৬০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেফতার হাজীগঞ্জের আনোয়ার আলী মেমোরিয়াল স্কুলে চুরি মতলবের দূর্গাপুরের স্কুলছাত্র সাহেদ আল শাফি নিখোঁজ, সন্ধান চান পরিবার মতলবে ধর্ষণ ও সহায়তার অভিযোগে বড় বোনসহ দুইজন গ্রেফতার হাজীগঞ্জে রাস্তায় বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করার অভিযোগ