
হাজীগঞ্জের আনোয়ার আলী মেমোরিয়াল স্কুলে চুরি


হাজীগঞ্জ উপজেলার আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে গত ৮ জুন দিবাগত রাতে ক্লাস রুমের ৩ টি ফ্যান, নিরাপদ পানিের ফিল্টারের পাইপ চুরি হয়েছে।
স্কুলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধা মোঃ আঃ রব খোকন বিএসসি বলেন, গত ৮ জুন দিবাগত রাতে ক্লাস রুম থেকে ৩টি ফ্যান, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ পানি খাওয়ার জন্য বসানো পানির ফিল্টারের পাইপ খোলে নিয়ে গেছে। গত এক বছরের বিভিন্ন সময়ে ধাপে ধাপে ২৭ টি ফ্যান চুরি হয়েছে স্কুল থেকে।
তিনি আরো বলেন, স্কুলটি প্রতিষ্ঠা করার পর থেকেই স্কুলের লৌহার বেঞ্চ, টেবিল ও অন্যান্য জিনিস পত্র প্রায় সময়ে চুরি হয়ে যায়।


আমরা স্কুলটি প্রতিষ্ঠা করছি এলাকায় শিক্ষার মান বৃদ্ধির জন্য। কিন্তু একটি কুচক্র মহল বার বার স্কুলে চুরি করে স্কুলের শিক্ষার মানকে খারাপ ভাবে এলাকার মানুষের কাছে উপস্থাপন করার জন্য বার বার স্কুলে চুরি করছে। স্হানীয় ও হাজীগঞ্জ থানা প্রশাসন এ ব্যাপারে অবগত করা হয়েছে।








