
কচুয়ায় চোরাই মোটরসাইকেলসহ ৩ চোর আটক, উদ্ধার ৯০ হাজার টাকার তার


চাঁদপুরের কচুয়া থানা পুলিশ পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেলসহ ১ জন ও বৈদ্যুতিক তার চুরির অভিযোগে ২ জনসহ মোট ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের নির্দেশে পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হকের নেতৃত্বে এসআই মোহাম্মদ ফাত্তার মিঞা পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে সিসিটিভি ফুটেজ দেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মো. শাহীন ২৫ কে গ্রেফতার করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে বাঞ্ছারামপুরের রূপসদী থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণের শাওন রায় শান্ত বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২০/২০০।
অপরদিকে এসআই নোমান হোসেন পৌরসভার করইশ এলাকা থেকে তথ্যের ভিত্তিতে মাহবুব হোসেন (১৯) ও রাকিব হোসেন (২১) নামের দুইজনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ৯০ হাজার টাকা মূল্যের ৩ কয়েল তামার তার উদ্ধার করা হয়। কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকার আলমগীর বাদী হয়ে মামলা করেন। মামলা নং-১৯/১৯।


কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।



























