মতলব পৌরসভার লিগ্যাল এডভাইজার নিয়োগ পেলেন এড,শামীম হোসেন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ৮, ২০২৬ | ১০:৫২
Link Copied Successfully!
মতলব পৌরসভার লিগ্যাল এডভাইজার এড.মো.শামীম হোসেন -- পপুলার বিডিনিউজ

লিগ্যাল এডভাইজার ( আইনজীবী) হিসেবে নিয়োগ পেয়েছেন এ্যাডভোকেট মো. শামীম হোসেন।গত ১ জুন মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই পত্রের মাধ্যমে আরো জানা গেছে,মতলব পৌরসভার মাসিক সাধারণ সভায় একজন লিগ্যাল এডভাইজার ( আইনজীবী) হিসেবে এডভোকেট মো.শামীম হোসেনকে নিয়োগ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।

গত ১ জুন মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমামের স্বাক্ষরে মতলব পৌরসভার পক্ষে মামলা ও অন্যান্য আইনগত বিষয়ে স্বল্প সময়ের মধ্যে পরিচালনা ও নিষ্পত্তির লক্ষে একজন লিগ্যাল এডভাইজার ( আইনজীবী)হিসেবে চাঁদপুর জেলা জজকোর্টের এ্ডভোকেট মো.শামীম হোসেনকে নিয়োগ দেয়া হয়।

বিজ্ঞাপন

এডভোকেট মো.শামীম হোসেন মতলব পৌরসভার উত্তর নলুয়া গ্রামের আইনজীবী সহকারী মো.দেলোয়ার হোসেনের ছেলে।এছাড়া তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির

ছাত্র বিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। মতলব পৌরসভার লিগ্যাল এডভাইজার হিসেবে নিয়োগ পাওয়ায় চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিন এবং মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমামের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়া তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এডভোকেট মো. শামীম হোসেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা