সাংবাদিকদের মামলার হুমকির প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের ৪ দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৮, ২০২৬ | ৩:৪৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স কর্তৃক উপজেলায় কর্মরত সাংবাদিকদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকির প্রতিবাদে চার দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে প্রেসক্লাবের অনির্ধারিত এক জরুরি বৈঠকে এ কর্মসূচী ঘোষণা করেন, সভাপতি খালেকুজ্জামান শামীম।

কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামি ১২ জুন শুক্রবার হাজীগঞ্জ মধ্য বাজারে মানববন্ধন, ১৪ জুন রবিবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান, ১৫ জুন সোমবার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে অবস্থান কর্মসূচী ও কলম বিরতি এবং ১৬ জুন মঙ্গলবার, হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এর আগে গত বুধবার প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি এনায়েত মজুমদার, অর্থ সম্পাদক ও ডেইলি অবজারভার প্রতিনিধি মোহাম্মদ হাবীব উল্যাহ্, স্থানীয় অনলাইন পোর্টাল আরকেনিউজ৭১ ও নিউজ ডাকাতিয়ার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকি দেন মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়ানো লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির নেতৃত্বে বর্তমান সরকার খাল খনন ও পুনখনন কর্মসূচী গ্রহণপূর্বক ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ৫ মে ২০২৬খ্রি. প্রয়োজনীয় কাগজপত্র নিরিক্ষার আলোকে হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের উত্তর পাশে থাকা হারিয়ে যাওয়া খালটির বর্তমান অবস্থান নির্ধারনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহানসহ উপজেলা প্রশাসন, উপজেলা ও পৌর ভূমি অফিস এবং হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেন।

উক্ত পরিদর্শনের বিষয়টি সংবাদমাধ্যমে (প্রিন্ট ও অনলাইন) প্রচার ও প্রকাশ করায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী কর্তৃক হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের লিগ্যাল নোটিশ প্রদান ও মামলার হুমকি দেন। এতে করে সাংবাদিকরা মনে করেন, স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও সাংবাদিকদের কন্ঠ রূদ্ধ করার অপচেষ্টা করছেন মসজিদ কমপ্লেক্স কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ