বিএনপি প্রতারণা করছে / আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : চাঁদপুরে এনসিপি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৫, ২০২৬ | ৯:০৭
Link Copied Successfully!
বিএনপি প্রতারণা করছে - চাঁদপুরে সারজিস আলম, আওয়ামী লীগের ফাঁদে পড়েছে - নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম। একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।

শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “একটা নির্বাচিত সরকারের আমরা যত ধরণের প্রতারণা দেখলাম, এর আগে কোনো নির্বাচিত সরকারের চার মাসে এত প্রতারণা করতে পারে – এই কল্পনা বাংলাদেশের মানুষ করে নাই।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “বিএনপির ৩১ দফার প্রথম দফা সংবিধান সংস্কার পরিষদ। তারা বলেছে এই পরিষদের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়া অনুযায়ী সংবিধান তৈরি করবে। না হয় সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় ৩১ দফা তার চেয়ে বড় মিথ্যা।”
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “১-২ দিন আগে সরকার আমাদের খুনিদের সাথে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে।”

এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম। মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমাদুল ইসলাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা