চাঁদপুরে বাজার করতে গিয়ে নিখোঁজ শেখ রায়হান

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩, ২০২৬ | ২:৩৬
Link Copied Successfully!
খুলনা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শেখ রায়হান (২৮) নিখোঁজ

চাঁদপুর শহরে বাজার করতে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেখ রায়হান (২৮) নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইলে কল যাচ্ছে, কিন্তু রিসিভ করছেন না।

পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ২ জুন মাগরিবের নামাজ আদায়ের পর শেখ রায়হান চাঁদপুরের ষোলঘর বিটি রোড এলাকা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার সময় তিনি বাসার জন্য শাকসবজি কিনবেন বলে পরিবারকে জানান। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি।

নিখোঁজ শেখ রায়হান চাঁদপুর শহরের স্থায়ী বাসিন্দা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। পরিবারের কাছে অত্যন্ত স্নেহের ও মিশুক প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত তিনি।

বিজ্ঞাপন

তার ভাই সাইফুল ইসলাম রাইহান জানান, মঙ্গলবার মাগরিবের পর তার শেষ অবস্থান ছিল চাঁদপুর শহরের ষোলঘর, বিটি রোড এলাকা। শেখ রায়হানের সন্ধান পেতে পরিবার চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে বা কোথাও দেখে থাকলে তার ভাইয়ের মোবাইল নাম্বার ০১৭৭৭১১৮২৬৩ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ থানায় সাধারন ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে তদন্ত কাজ চলছে বলে জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা