ফরাজীকান্দি ইউপি নির্বাচনে আমির হোসেন আমুর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৬ | ১২:৪৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন আমুর সমর্থনে ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার সরদারকান্দি গাজী বাড়ীতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএডিসির পরিচালক ড. ইব্রাহিম খলিল সেরাজুল।

সমাজসেবক গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন টিএন্ডটির উপ-পরিচালক রফিকুল ইসলাম গাজী, ব্যাংকার মুজিবুর রহমান, আবুল হোসেন রাড়ী, মিজানুর ররহমান খোকা, বিল্লাল হোসেন গাজী, ইউপি সদস্য অলিউল্ল্যাহ দেওয়ান, গোলাম কাদির সরদার, মিনু দেওয়ান, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, মাহবুব আলম, অলিউল্ল্যাহ মাঝি, আমিন আবুল খায়ের, সমাজসেবক এনায়েত মিজি, ফারুক বেপারী, সালাউদ্দিন বেপারী, মফিজুল ইসলাম মিজি, মনির মৃধা, আমজাদ মোল্লা, এড. ইসমাইল, জাহাঙ্গীর হোসেন মিজি, আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ফরাজীকান্দি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনসেবাকে আরও গতিশীল করতে যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন রয়েছে। তারা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন আমুকে একজন দক্ষ, অভিজ্ঞ ও জনগণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার উন্নয়নমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভা শেষে স্থানীয় জনগণের পক্ষ থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন আমুর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, ফরাজীকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে একটি জবাবদিহিমূলক এবং জনমুখী নেতৃত্ব প্রয়োজন। আমির হোসেন আমু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। আগামী দিনে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার ধারা অব্যাহত রাখতে তাকে সমর্থন জানাতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ