ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার ২৬তম পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৬ | ৬:১৩
Link Copied Successfully!

ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে ২৬তম পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহ মিরান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বিভিন্ন সমাজসেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজরগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শাহ পরান। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিগাঁও উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মোস্তফা কামাল বিকম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততা ভবিষ্যৎ প্রজন্মকে একটি আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার সভাপতি জনাব শাহ আলম। তিনি সংগঠনের অতীত কার্যক্রম তুলে ধরে ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে আরও ব্যাপক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাটরা আদর্শ ছাত্রকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। অনুষ্ঠান শেষে তিনি সকল অতিথি, শিক্ষার্থী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা শফিকুর রহমান, সুপার, ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ