টঙ্গীতে ইসলামী ব্যাংকে জাল চেকে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টা, যুবদল নেতা মাসুদ চৌধুরী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৫, ২০২৬ | ৯:২০
Link Copied Successfully!

​গাজীপুরের টঙ্গীতে ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে জাল চেকের মাধ্যমে ৪ কোটি টাকা উত্তোলনের চেষ্টার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরীকে আটক করেছে পুলিশ।

রোববার (ঈদের ছুটির আগের দিন) বিকেলে ইসলামী ব্যাংক টঙ্গী কলেজ গেট শাখায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ব্যাংক কর্মকর্তাদের সময়োপযোগী তৎপরতায় এই বিশাল অঙ্কের জালিয়াতি ঠেকানো সম্ভব হয়েছে।

​ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে একটি প্রতারক চক্র ব্যাংকে প্রবেশ করে। তারা ‘এ আর এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের ৪ কোটি টাকার চেক দিয়ে তা টঙ্গী কলেজ গেট শাখার একটি চলতি হিসাবে (হিসাব নং- ২০৫০৪৩৫০১০০০৪২৫১০) দ্রুত ফান্ড ট্রান্সফার করার জন্য ব্যাংক কর্মকর্তাদের চাপ দিতে থাকে। ঈদের ছুটির আগের দিন ব্যাংকে গ্রাহকদের উপচে পড়া ভিড় ও কোটি কোটি টাকার স্বাভাবিক লেনদেনের সুযোগ নিয়ে প্রতারকেরা এই তাড়াহুড়া করছিল। তবে ছুটির আগের মুহূর্তে এত বড় অঙ্কের চেক দেখে সন্দেহ হয় ব্যাংকের ম্যানেজার অপারেশন বোরহান উদ্দিন আহমেদের। তিনি টাকার উৎস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করলে চক্রের সদস্যরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি।

বিজ্ঞাপন

​সন্দেহ তৈরি হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চেকে উল্লিখিত মূল অ্যাকাউন্টধারী পল্টন শাখার গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে। মূল হিসাবধারী রাশেদুল ইসলাম চৌধুরী জানান, তিনি কাউকে ৪ কোটি টাকার কোনো চেক দেননি এবং তার স্বাক্ষর জাল করা হয়েছে। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে শাখা ব্যবস্থাপক সাইদুল ইসলাম চক্রের সদস্যদের আটকে উদ্যোগ নেন। পরিস্থিতি টের পেয়ে টঙ্গী কলেজ গেট শাখার অ্যাকাউন্ট হোল্ডার এফ এম এনামুল হক (পিতা- এছাক ফকির, টঙ্গী পশ্চিম থানা) কৌশলে পালিয়ে গেলেও, চক্রের অন্যতম সদস্য মাসুদ চৌধুরীকে ব্যাংক কর্মকর্তারা হাতেনাতে আটকে রাখেন। মাসুদ চৌধুরী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর গ্রামের শুক্কুর আলীর ছেলে এবং স্থানীয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

​খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাসুদ চৌধুরীকে আটক করে থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে আসামিকে আটক করা হয়েছে এবং এই প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার শিকার ব্যবসায়ী রাশেদুল ইসলাম চৌধুরীও এই জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

​এদিকে, যুবদল নেতার এই জালিয়াতির খবর ছড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিষয়টি তাদের নজরে এসেছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যুবদল কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডকে কখনোই সমর্থন করে না বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ