মতলববাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন তানভীর হুদা

সুমন আহমেদ
আপডেটঃ মে ২৫, ২০২৬ | ৯:১৩
Link Copied Successfully!

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর মহান আত্মত্যাগের স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা প্রতি বছর এই পবিত্র উৎসব পালন করে থাকে। ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে বিভেদ, হানাহানি ও অস্থিরতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্যের চর্চা প্রয়োজন। ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”

বিজ্ঞাপন

তানভীর হুদা বলেন, “মতলবের মানুষ সবসময় শান্তিপ্রিয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে অভ্যস্ত। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মতলবকে আরও সুন্দর, সমৃদ্ধ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। ঈদুল আযহার এই পবিত্র মুহূর্তে আমি মতলববাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।”

তিনি আরও বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সকল সংকট মোকাবিলায় জনগণের ঐক্যের বিকল্প নেই। ঈদের শিক্ষা আমাদের সেই ঐক্য ও ত্যাগের পথই দেখায়।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করেন। একইসঙ্গে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ