আদুরভিটি সপ্রাবির ম্যানেজিং কমিটি গঠন সভা

সুমন আহমেদ
আপডেটঃ মে ২৪, ২০২৬ | ১০:০৬
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কমিটির দাতা সদস্য হিসেবে এম. আর. আক্তার বেপারীর নাম ঘোষণা করা হয়।

এসময় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য ও অভিভাবক সদস্যদের নামের তালিকা এখনও প্রকাশ করা হয়নি বলে জানানো হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, নতুন সভাপতি ও ম্যানেজিং কমিটির সকল সদস্যের প্রতি আমার অনুরোধ থাকবে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে এগিয়ে আসার জন্য। আমাদের পর্যাপ্ত জায়গা থাকলেও দীর্ঘদিন আমরা নিজেদের জায়গা বুঝে পাইনি। নতুন কমিটির সহযোগিতায় যেন আমরা এখন সেই জায়গা বুঝে পেয়েছি।

বিজ্ঞাপন

দাতা সদস্য এম. আর. আক্তার বেপারী বলেন, বিদ্যালয়ের জায়গা আমরা বুঝিয়ে দিয়েছি। এখন এই জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমাকে দাতা সদস্য হিসেবে মনোনীত করায় আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সহযোগিতা পেলে নতুন বাউন্ডারি দেয়ালের কাজ শেষ করে মাঠ সংস্কারের কাজও করা প্রয়োজন বলে আমি মনে করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক কমিশনার অলিউল্লাহ দর্জি, মো. নরুল ইসলাম সরদার, আলমগীর সরকার, বিল্লাল প্রধান, তোফায়েল প্রধান এবং মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রানা।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ