মুসলিমদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে দেবপুর দরবার শরীফের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২২, ২০২৬ | ৬:৩৪
Link Copied Successfully!

পশ্চিমবঙ্গ ও আসামসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চাঁদপুর সদরের দেবপুর দরবার শরীফ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২২ মে )বাদ জুমা দরবার শরীফ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দেবপুর দরবার শরীফের পীর মুফতি আল্লামা নূর মোহাম্মদ আরিফিনের সভা প্রধানের অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কাজী দীন মোহাম্মদ ,মাওলানা শাহাদাত হোসেন, ডাক্তার সাইফুল ইসলাম ,দেলোয়ার মাস্টার প্রমূখ।

বিজ্ঞাপন

দেবপুর দরবার শরীফ ও এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি দরবার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিভিন্ন স্থানে মুসলিমদের ওপর হামলা, মসজিদ-মাদরাসায় আক্রমণ এবং ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে এসব সহিংসতা বন্ধ ও সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের প্রতি এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশ শেষে মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও নির্যাতিতদের মুক্তির জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ