সাচার বাজারে সিটি ব্যাংকের ৯০তম উপ-শাখার উদ্বোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২১, ২০২৬ | ৯:০৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সাচার দক্ষিণ বাজারস্থ মনির টাওয়ারের দ্বিতীয় তলায় সিটি ব্যাংক কচুয়া শাখার আওতাধীন ৯০তম উপ-শাখা “সাচার উপ-শাখা”-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের কুমিল্লা রিজনের রিজিওনাল হেড ও ইভিপি মোঃ রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ব্যাংক চাঁদপুর এরিয়ার এরিয়া হেড (এফভিপি) জাহিদুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জিয়া উদ্দিন মজুমদার, মাহমুদুল হাসান মাহমুদ সিকদার, আব্দুল মতিন মিলন ও ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সিটি ব্যাংকের হাজীগঞ্জ, গৌরীপুর ও কচুয়া শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, দোকানদার, স্কুল ও মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, তরুণ সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবক এবং বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন, সিটি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং, এসএমই ফাইন্যান্স, রিটেইল ব্যাংকিং, রেমিট্যান্স ও এজেন্ট ব্যাংকিংসহ আধুনিক আর্থিক সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং, উদ্যোক্তা ঋণ ও ন্যানো লোনের মাধ্যমে গ্রাহকদের সহজ, নিরাপদ ও দ্রুত সেবা প্রদান করে আসছে। তিনি আরও বলেন, “বেস্ট কমপ্লায়েন্স ব্যাংক” হিসেবে সিটি ব্যাংক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন ও ধরে রাখতে সক্ষম হয়েছে।

সিটি ব্যাংক কচুয়া শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার রুমানা আফরোজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাচার বাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মাহমুদ সিকদার, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হোসেন, ব্যবসায়ী আব্দুল মতিন মিলন ও ইসমাইল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ফিতা কেটে উপ-শাখার আনুষ্ঠানিক উদ্বোধনের পর ব্যাংকের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাচার আল-আকসা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

পরবর্তীতে অতিথিবৃন্দ নতুন উপ-শাখার বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ